Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

2 years ago

Manish Tiwari:বাক ও মতপ্রকাশের স্বাধীনতাকে জানালা থেকে ছুঁড়ে ফেলা হয়েছে, শাহের তিন বিলকে নিশানা মনীশের

Manish Tiwari
Manish Tiwari

 

নয়াদিল্লি, ১২ আগস্ট : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তিনটি বিলকে নিশানা করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা মনীশ তিওয়ারি। শনিবার মনীশ বলেছেন, বাক ও মতপ্রকাশের স্বাধীনতাকে জানালা থেকে ছুঁড়ে ফেলা হয়েছে। শুক্রবার লোকসভায় তিনটি বিল পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই তিনটি বিল হল-ভারতীয় ন্যায় সংহিতা বিল; ভারতীয় সাক্ষ্য বিল, এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিল।

এই তিনটি বিল প্রসঙ্গে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা মনীশ তিওয়ারি শনিবার বলেছেন, "লোকসভার স্পিকার এবং ভারতের উপ-রাষ্ট্রপতি, যিনি কাউন্সিল অফ স্টেটের চেয়ারপার্সন, তাঁদের কাছে আমার দাবি হল-প্রত্যেকটি বিল যাচাই করার জন্য সমস্ত দলের বিশিষ্ট আইনজীবীদের সমন্বয়ে সংসদের একটি যৌথ কমিটি গঠন করা।" তাঁর মতে, এই তিনটি বিলের মাধ্যমে বাক ও মতপ্রকাশের স্বাধীনতাকে খর্ব করা হবে।


You might also like!