Country

2 years ago

Uttar Pradesh:ইটাওয়াতে ট্রলির ধাক্কায় নিহত চারজন নিহত, আহত দুই

Four dead, two injured after being hit by a trolley in Etawah
Four dead, two injured after being hit by a trolley in Etawah

 

ইটাওয়া, ১৭ ডিসেম্বর  : উত্তরপ্রদেশের ইটাওয়াহ জেলার ইকদিল থানা এলাকায় জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চায়ের দোকানে ঢুকে পড়ে দ্রুতগতির ২২ চাকার ট্রলি ।শনিবার গভীর রাতে এই দুর্ঘটনায় এক চা বিক্রেতাসহ চারজন নিহত হয়েছেন। বাকি দুইজনের অবস্থা গুরুতর। এ তথ্য জানিয়েছেন সিনিয়র পুলিশ সুপার সঞ্জয় কুমার ভার্মা।

এসএসপি ভার্মা জানিয়েছেন, আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৈদ্যুতিক তার বোঝাই এই ট্রলিটি রাঁচি থেকে দিল্লি যাচ্ছিল। নেশাগ্রস্ত অবস্থায় থাকায় এর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিহতদের মধ্যে রয়েছে দোকানের মালিক কুলদীপ শর্মা, সুরেশ, শ্রীকৃষ্ণ এবং রশিদ। আহতদের নাম রাহুল ও সত্যভান সিং।

You might also like!