
মুম্বই, ২৭ নভেম্বর : মুম্বইয়ের জলগাঁও জেলায় গাড়ি খাদে পড়ে চারজনের মৃত্যু হয়েছে। সাতজন আহত হয়েছেন। সোমবার ভোরবেলা জলগাঁও জেলার চালিসগাঁওয়ে কন্নড় ঘাটে একটি গাড়ি খাদে পড়ে এই দুর্ঘটনাটি ঘটে। আহত সকলকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, রবিবার মালেগাঁও থেকে কিছু মানুষ ভগবানের দর্শনের জন্য আক্কালকোটে গিয়েছিলেন। সোমবার ভোরে কন্নড় ঘাটে ফেরার সময় ঘন কুয়াশা ও অন্ধকারের কারণে তাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই চারজনেই মৃত্যু হয়েছে, মৃতদের নাম, প্রকাশ গুলাবরাও শিরকে(৬৫), শিলাবাই প্রকাশ শিরকে(৬০), বৈশালী ধর্মেন্দ্র সূর্যবংশী(৩৫) পূর্বা গণেশ দেশমুখ (৮)। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
