
রাজামুন্দ্রি, ১০ ডিসেম্বর : অন্ধ্রপ্রদেশের রাজামুন্দ্রি বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের ভুমিপুজো করলেন কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ৩০৬৫ মিটার রানওয়ে-সহ এই বিমানবন্দরটি ১,২০০ একর জুড়ে বিস্তৃত, যা বোয়িং ৭৩৭ অবতরণ করার ক্ষমতা রাখে।
রবিবার রাজামুন্দ্রি বিমানবন্দরে নতুন টার্মিনাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, ৩০৬৫ মিটার রানওয়ে-সহ এই বিমানবন্দরটি ১,২০০ একর জুড়ে বিস্তৃত, যা বোয়িং ৭৩৭ অবতরণ করার ক্ষমতা রাখে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া যে নতুন টার্মিনাল বিল্ডিং তৈরি করছে, তার আয়তন ১৭ হাজার বর্গ মিটার।
