Country

2 years ago

Uddhav Thackeray visited Badrinath: বদ্রীনাথ দর্শনে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে

Former Maharashtra Chief Minister Uddhav Thackeray at Badrinath Darshan
Former Maharashtra Chief Minister Uddhav Thackeray at Badrinath Darshan

 

বদ্রীনাথ, ৩ নভেম্বর : মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে শুক্রবার সকালে বদ্রীনাথ ধাম দর্শন করলেন । এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ ঠাকরে স্বপরিবারে উত্তরাখণ্ডের বদ্রীনাথ মন্দিরে উপস্থিত হন।

শুক্রবার সকালে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে স্বপরিবারে ভগবান বদ্রীনাথের দর্শন করেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী ঠাকরে, তাঁর পুত্র আদিত্য ঠাকরে এবং পরিবারের সদস্যরা সকাল ১০.৩০ টায় বদ্রীনাথ ধামে পৌঁছন। তারপর তাঁরা মন্দিরে পুজো দেন। বিকেটিসির সহ-সভাপতি কিশোর পানওয়ার, অফিসার ইনচার্জ গিরিশ দেওলি, মন্দিরের আধিকারিক রাজেন্দ্র চৌহান, ধর্মাধিকারী আচার্য রাধাকৃষ্ণ থাপলিয়াল প্রমুখ ঠাকরে সহ তাঁর পরিবারকে মন্দিরে স্বাগত জানান। উদ্ভব ঠাকরেকে বিকেটিসির পক্ষ থেকে ভগবান বদ্রিবিশালের প্রসাদ ও অঙ্গবস্ত্র উপহার দেওয়া হয়।

You might also like!