Breaking News

 

Country

2 years ago

Former Haryana Congress president Ram Prakash passed away:হরিয়ানার প্রাক্তন কংগ্রেস সভাপতি রাম প্রকাশ প্রয়াত

Former Haryana Congress president Ram Prakash passed away
Former Haryana Congress president Ram Prakash passed away

 

কুরুক্ষেত্র, ১৩ ডিসেম্বর : হরিয়ানার প্রাক্তন কংগ্রেস সভাপতি রাম প্রকাশের মৃত্যু হয়েছে। বুধবার নিজের বাসভবনেই তাঁর মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।

হরিয়ানার প্রাক্তন কংগ্রেস সভাপতি রাম প্রকাশের মৃত্যুকালীন বয়স হয়েছিল ৮৪ বছর। রাম প্রকাশ হরিয়ানার প্রাক্তন মন্ত্রী এবং রাজ্যসভার সাংসদ পদে বহুদিন দায়িত্ব পালন করেছিলেন। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন বলেও জানা গিয়েছে। দীর্ঘ অসুস্থতার পর বুধবার তাঁর মৃত্যু হয়। এদিনই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গিয়েছে।


You might also like!