
আহমেদাবাদ, ২৯ নভেম্বর: প্রাক্তন বিজেপি বিধায়ক সুনীল ওঝার বুধবার মৃত্যু হয়েছে। বুধবার দিল্লিতে হৃদরোগে আক্রান্ত হয়ে গুজরাটের ভাবনগর দক্ষিণের প্রাক্তন বিজেপি বিধায়ক সুনীল ওঝার প্রয়াণ হয়েছে।
ইনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। তিনি কিছু সময়ের জন্য বিহারে সংগঠনের সহ-ইনচার্জ হিসাবে কাজ করছিলেন। তিনি বহু বছর উত্তরপ্রদেশের দায়িত্বও পালন করেছেন। তাঁর মৃতদেহ বারাণসীতে নিয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছে। ৩০ নভেম্বর সকাল ১১টায় বারাণসীতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনের অন্দরে থাকা ওঝাকে বিহারের কৌশলের জন্য সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছিল। ওঝা ভাবনগর জেলার বাসিন্দা ছিলেন।
