Breaking News
 
Weather update : তাপপ্রবাহে বিরতি, সপ্তাহজুড়ে বৃষ্টির পূর্বাভাস, ভিজতে পারে কলকাতাসহ দক্ষিণবঙ্গ Suvendu Adhikari : নবান্নে মুখ্যমন্ত্রীর আগমন, গার্ড অফ অনারে শুভেন্দু, স্বাগত জানালেন মুখ্যসচিব ও ডিজি ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর

 

Country

2 years ago

Baba Ramdev:বিগত ৫ বছর ধরে পতঞ্জলিকে টার্গেট করে অপপ্রচার চলছে : বাবা রামদেব

Baba Ramdev
Baba Ramdev

 

হরিদ্বার, ২২ নভেম্বর : বিগত ৫ বছর ধরে রামদেব ও পতঞ্জলিকে টার্গেট করে অপপ্রচার চলছে। বুধবার উত্তরাখণ্ডের হরিদ্বারে এক সাংবাদিক সম্মেলন করে এই দাবি করলেন যোগগুরু বাবা রামদেব। তিনি সাংবাদিক সম্মেলনে বলেছেন, "গতকাল থেকে বিভিন্ন মিডিয়া সাইটে একটি খবর ভাইরাল হয়েছে যে, সুপ্রিম কোর্ট পতঞ্জলিকে তিরস্কার করেছে। সুপ্রিম কোর্ট বলেছে, আপনারা যদি মিথ্যা প্রচার করেন, তাহলে আপনাদের জরিমানা করা হবে। আমরা সুপ্রিম কোর্টকে সম্মান করি। কিন্তু আমরা কোনও মিথ্যা প্রচার করি না।"

উল্লেখ্য, পতঞ্জলি আয়ুর্বেদের বিভিন্ন ওষুধ বিক্রির বিজ্ঞাপনে ভুয়ো ও মিথ্যে তথ্য দেওয়ার অভিযোগে মামলা হয়েছিল বাবা রামদেবের সংস্থার বিরুদ্ধে। মঙ্গলবার সেই মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, রোগ নিরাময়ের নাম পতঞ্জলির মিথ্যে তথ্যে ভরা বিজ্ঞাপন অবিলম্বে বন্ধ করতে হবে। বিজ্ঞাপনে মিথ্যে কথা বলা বন্ধ না হলে জরিমানা করা হবে বলেও জানায় সুপ্রিম কোর্ট। এরই প্রেক্ষিতে বুধবার সাংবাদিক সম্মেলন করেছেন বাবা রামদেব।

তিনি বলেছেন, "কিছু ডাক্তার একটি দল তৈরি করেছে, যারা যোগব্যায়াম, আয়ুর্বেদ ইত্যাদির বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার করে। আমরা যদি মিথ্যাবাদী হই, তাহলে আমাদের ১০০০ কোটি টাকা জরিমানা করুন এবং আমরা মৃত্যুদণ্ডের জন্যও প্রস্তুত। কিন্তু আমরা যদি মিথ্যাবাদী না হই, তাহলে যারা সত্যিকার অর্থে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তাঁদের শাস্তি দিন। গত ৫ বছর ধরে রামদেব ও পতঞ্জলিকে টার্গেট করে অপপ্রচার চলছে।"


You might also like!