Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Country

2 years ago

Indian Railways : যাত্রীসুবিধার্থে এবার ছাড়ার নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে প্ল্যাটফর্মে আসবে ট্রেন

Indian Railways (File Picture)
Indian Railways (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ যাত্রী সুবিধার্থে ও সুরক্ষার্থে বড়ো নির্দেশ দিল রেল বোর্ড। নির্দেশের পরই বৃহস্পতিবার হাওড়া, শিয়ালদহ ও কলকাতা স্টেশন রেল আধিকারিকদের নিয়ে ঘুরে দেখেন পূর্ব রেলের জিএম অমরপ্রকাশ দ্বিবেদী। অত‌্যাধিক ভিড়ে যাত্রীরা যাতে ট্রেনে চড়ার উপযুক্ত সময় পান সেজন‌্য ছাড়ার এক ঘণ্টা আগে কারশেড থেকে প্ল‌্যাটফর্মে এনে ট্রেন দাঁড় করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ট্রেন স্টেশনে আসার পনেরো মিনিটের মধ্যে প্রত্যেক কোচে আলো ও পাখা চালু করতে হবে। ট্রেনগুলিতে ভিড়ের চাপ অতিরিক্ত হওয়ার কারণ সাধারণ শ্রেণির কোচ কমিয়ে এসি কোচ বাড়ানো, এমনটাই মনে করছে রেলের আধিকারিকদের একাংশ। 

ছটপুজোয় ট্রেনগুলিতে ভিড় বাড়ায় ফের হাওড়া-পাটনা ও হাওড়া-গয়ার মাঝে বিশেষ ট্রেন চালাচ্ছে রেল। পাশাপাশি পানীয় জল, শৌচালয়, খাবারের যেন কোনওরকম অভাব না হয় সেদিকে লক্ষ‌্য রাখার নির্দেশ দিয়েছে রেল। এককভাবে যাত্রা করা মহিলা, বয়স্ক ও শিশুদের উপর নজর রাখার সঙ্গে অপরাধী এড়িয়ে চলার জন‌্য যাত্রীদের সতর্ক করে চলেছে আরপিএফের বিশেষ প্রচার শাখা। পাশাপাশি অ‌্যাড্রেস সিস্টেমে যাতে স্পষ্টভাবে ঘোষণা হয় সেদিকে লক্ষ‌্য রখার নির্দেশও দেওয়া হয়েছে।

You might also like!