Fire breaks out: মুম্বইয়ের বহুতল আবাসনে আগুন

Fire breaks out in multi-storey apartment in Mumbai
Fire breaks out in multi-storey apartment in Mumbai

 

মুম্বই, ২৭ নভেম্বর: সোমবার সকালে মুম্বইয়ের একটি বহুতল আবাসনে আগুন লাগার ঘটনা ঘটে। যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এক দমকল আধিকারিক সূত্রে এই তথ্য জানা গিয়েছে।

সোমবার সকালে মুম্বইয়ের আগ্রিপাদা থানার কাছে একটি গ্রাউন্ড-প্লাস-২১-তলা আবাসনে আগুন লাগে। এই ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। দমকলের এক আধিকারিক জানান, সোমবার সকালে আগুন লাগার খবর পেয়ে দমকলের কর্মীরা আবাসনে আসে। তারপর সিঁড়ি দিয়ে আবাসনের মানুষকে নিরাপদে নামানো হয়। পুলিশ জানিয়েছে, মুম্বই সেন্ট্রাল এলাকার আগ্রিপাদা থানার কাছে জাহাঙ্গীর বোমান বেহরাম মার্গের একটি আবাসনে এদিন সকাল ৮.০৭ নাগাদ আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল, পুলিশ ও সিভিল আধিকারিকরা। জলের ট্যাঙ্কার এবং অ্যাম্বুলেন্সও ঘটনাস্থলে আসে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…