Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Country

2 years ago

Fire at Apex Green Society : সোনিপাতের অ্যাপেক্স গ্রিন সোসাইটিতে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে

Fire broke out at Apex Green Society  (Symbolic Picture)
Fire broke out at Apex Green Society (Symbolic Picture)

 

সোনিপত, ১২নভেম্বর  : শনিবার মধ্যরাতে হরিয়ানার সোনিপাতের কুমাসপুর গ্রামের কাছে অ্যাপেক্স গ্রিন সোসাইটির সি-টাওয়ারে হঠাৎ আগুন লাগে। অগ্নিকাণ্ডের সময় টাওয়ারে পঞ্চাশের বেশি লোক ছিল। যাদের বেশির ভাগই ঘুমিয়ে ছিল। আকস্মিক অগ্নিকাণ্ডের কারণে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই টাওয়ারে ১৪ তলা পর্যন্ত ফ্ল্যাট তৈরি করা হয়েছে।

ঘটনার খবর পাওয়া মাত্রই সোনিপাত ও আশেপাশের এলাকা থেকে দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন এতটাই ভয়াবহ ছিল যে কিছুক্ষণের মধ্যে পুরো টাওয়ারকে গ্রাস করে ফেলে। বহলগড় পুলিশ এবং সোনিপাত দমকল ব্রিগেডের দল ফ্ল্যাট থেকে লোকজনকে সরিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এই সময় পদদলিত হয়ে অনেকে সামান্য আহতও হয়েছেন।

এদিকে, দমকলের কর্মীরা জানতে পারেন টাওয়ারের অষ্টম তলায় একটি পরিবার আটকা পড়েছে। যার মধ্যে শিশুসহ পাঁচজন রয়েছেন। দমকল সার্ভিসের মাত্র দুই তলা পর্যন্ত সিঁড়ি ছিল। কর্মচারীরা নিচ থেকে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যান।

দিল্লি থেকে দ্রুত একটি হাইড্রোলিক প্ল্যাটফর্ম ডেকে আনা হয় এবং তার সাহায্যে আগুনে আটকে পড়া পরিবারকে বের করে আনা হয়। এসময় আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে যাওয়ায় পরিবারের সদস্যদের অবস্থার অবনতি হয় এবং উদ্ধারের লড়াই চলে। যাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দমকল বিভাগের সহকারী বিভাগীয় আধিকারিক রাজেন্দ্র সিং দাহিয়া এবং বহলগড় থানার ইনচার্জ দেবেন্দ্র কুমার জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

স্টেশন ইনচার্জ জানান, অষ্টম তলায় বসবাসকারী এক যুবক, তার অন্তঃসত্ত্বা স্ত্রী এবং তাদের আট বছরের মেয়ে আগুনে আটকে পড়ে। পরিবারটি ডিজিটাল লক সহ একটি দরজা লাগিয়েছিল। আগুন লাগার সাথে সাথে দরজার ডিজিটাল লক কাজ করা বন্ধ করে দেয় এবং দরজা খোলা যায়নি। যার কারণে তারা বেড়োতে পারছিলেন না। দমকল বিভাগের কর্মীরা অন্য টাওয়ার হয়ে ওই তলায় পৌঁছে পরিবারটিকে বাঁচান।

You might also like!