Breaking News

 

Country

2 years ago

Mahua Moitra: সাসপেনশন আশঙ্কা! এবার কি ইঙ্গিত দিল মহুয়া?

Mohua Moitra (File Picture)
Mohua Moitra (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  লোকসভায় প্রবেশের আগে এ কি  মন্তব্য করলেন মহুয়া । বললেন 'এবার মহাভারতের যুদ্ধ হবে।' শুক্রবারই সংসদে পেশ হতে চলেছে ক্যাশ ফর কোয়্যারি মামলায় এথিক্স কমিটির প্যানেল রিপোর্ট। তৃণমূল আশঙ্কা করছে, সাংসদ পদ থেকে সাসপেন্ড করা হতে পারে তাঁকে। প্রশ্নের উত্তরে সাংসদ বললেন 'মা দুর্গা এসে গেছেন। এবার দেখুন কী হয়...।' একইসঙ্গে তাঁর সংযোজন, 'মানুষের উপর যখন ধ্বংসাত্মক মনোভাব চেপে বসে তখন বিবেক মরে যায়। ওরা বস্ত্রহরণ করেছিল, এবার মহাভারতের যুদ্ধ দেখবে...।' বাংলা কবিতা উদৃত করে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ বলেন, 'নজরুল ইসলামের একটি কবিতা আছে। অসত্যের কাছে কভু নত নাহি করো শির, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর।' 

উল্লেখিত, সংসদের এথিক্স কমিটি  আগেই ক্যাশ ফর কোয়্যারি বিতর্কে  কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের পদ খারিজের সুপারিশ করেছিল। শুক্রবার কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকর সংসদে সেই রিপোর্ট পেশ করবেন। এ প্রসঙ্গে, লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, 'লোকসভার স্পিকার ওম বিড়লা জানিয়েছেন, শুক্রবার বেলা ১২টা নাগাদ এথিক্স কমিটির রিপোর্ট পেশ হতে চলেছে। আমি বলেছি, এই রিপোর্ট সম্পর্কে মহুয়াকেও তাঁর বক্তব্য পেশ করার সময় দিতে হবে। গোটা ইন্ডিয়া জোট এই সিদ্ধান্তের বিরুদ্ধে। সেখানে আলোচনার প্রয়োজন। মহুয়া ইস্যুতে যেন কোনওমতেই একপাক্ষিকভাবে সিদ্ধান্ত না নেওয়া হয়, তা নিশ্চিত করতে হবে। স্পিকার যদিও বলেছেন বেশি সময় দেওয়া যাবে না। আধ ঘণ্টার মধ্যে গোটা বিষয়টির নিষ্পত্তি হবে।'

You might also like!