
গোরখপুর, ২০ আগস্ট : উত্তরপ্রদেশের সহজনওয়ান থানা এলাকার বড়াইপাড় গ্রামে আতশবাজির কারখানায় বিস্ফোরণ। শনিবার রাতে আতশবাজির কারখানায় হঠাৎই এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে কারখানার আশপাশে এলাকা কেঁপে ওঠে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। মুহূর্তের মধ্যে কারখানাটি ধ্বংসস্তূপে পরিণত হয়। তবে বিস্ফোরণে কোনো হতাহতের বা আহত হওয়ার খবর নেই। দমকলের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কারখানার পাশেই একটি বিদ্যুতের ট্রান্সফরমার রয়েছে বলে জানান গ্রামবাসী। কারখানায় কর্মরত শ্রমিকরা কারখানার বাইরে ছিলেন তাই বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। পুলিশ অফিসার সাহানজাওয়ান মহেন্দ্র মিশ্র বলেন, কারখানার মালিক ইমতিয়াজের কাছে আতশবাজি তৈরির লাইসেন্স রয়েছে। দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
