Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

2 years ago

Narendra Modi:বিকশিত ভারত সংকল্প যাত্রা : ৩০ নভেম্বর সুবিধাভোগীদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ২৯ নভেম্বর : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগীদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগীদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী। মহিলাদের অগ্রগতির লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্রর সূচনা করবেন প্রধানমন্ত্রী মোদী।

আগামী তিন বছরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ১৫ হাজার ড্রোন দেওয়া হবে৷ প্রধানমন্ত্রী এইমস দেওঘরে ১০ হাজারতম জন ঔষধি কেন্দ্র উৎসর্গ করবেন। প্রধানমন্ত্রী দেশে জন ঔষধি কেন্দ্রের সংখ্যা ১০ হাজার থেকে ২৫ হাজারে উন্নীত করার কর্মসূচিও সূচনা করবেন। দু'টি উদ্যোগই এই বছরের স্বাধীনতা দিবসের ভাষণে তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রী মোদী।

You might also like!