Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

2 years ago

CM of Uttarakhand : সবাই চেষ্টা করছে, আশা করছি কাজ তাড়াতাড়ি শেষ হবে : উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী

Uttarakhand CM Pushkar Singh Dhami (File Picture)
Uttarakhand CM Pushkar Singh Dhami (File Picture)

 

খাটিমা, ২৭ নভেম্বর: সবাই চেষ্টা করছে, আশা করছি কাজ তাড়াতাড়ি শেষ হবে। সোমবার আশা প্রকাশ করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি। উত্তরাখণ্ডের সিল্কিয়ারা টানেলের ভিতরে আটকে পড়া ৪১ জন শ্রমিককে উদ্ধারের সমন্বিত প্রচেষ্টা এগিয়ে চলেছে, মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি শ্রমিকদের উদ্ধার প্রসঙ্গে সোমবার আশাবাদী মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী ধামি জানিয়েছেন, অগার মেশিন, যেটা ধ্বংসাবশেষে আটকে ছিল, সেটিকে সফলভাবে বের করা হয়েছে।

মুখ্যমন্ত্রী ধামী বলেন, সবাই চেষ্টা করছে। অগার মেশিনটি সম্পূর্ণভাবে বের করা হয়েছে, ড্রিলিং এবং পুশিংয়ের কাজ শুরু হবে, এবং আমরা আশা করছি কাজটি দ্রুত সমাপ্ত হবে। ধামি আরও জানান, উদ্ধার অভিযান সংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেকদিন খোঁজ নিচ্ছেন। ১২ নভেম্বর টানেলের একটি অংশ ভেঙে পড়লে বিপত্তি বাঁধে। সিল্কিয়ারা টানেলের ভিতরে ৬০ মিটার গভীরে ৪১ জন শ্রমিক ধ্বংসাবশেষের নীচে আটকা পড়ে যায়।

You might also like!