Country

2 years ago

Encounter in Kanger district of Chhattisgarh:ছত্তিশগড়ের কাঙ্কের জেলায় এনকাউন্টারে জখম মহিলা মাওবাদী, এক বিএসএফ জওয়ান আহত

Encounter in Kanger district of Chhattisgarh
Encounter in Kanger district of Chhattisgarh

 

কাঙ্কের, ২৭ মে : ছত্তিশগড়ের কাঙ্কের জেলায় সুরক্ষা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে গুরুতর জখম হয়েছে এক মহিলা মাওবাদী। পাল্টা মাওবাদীদের হামলায় আহত হয়েছেন সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র একজন জওয়ান। শুক্রবার রাতে কাঙ্কের জেলার উরপাঞ্জুর গ্রামের বনাঞ্চলে সুরক্ষা বাহিনীর যৌথ দল যখন তল্লাশি অভিযানে বেরিয়েছিল, সেই সময় এই এনকাউন্টার হয়।

বস্তার রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ সুন্দররাজ পি জানিয়েছেন, বিএসএফ-এর ১৭৮ তম ব্যাটালিয়ন এবং কাঙ্কের পুলিশ সদস্যরা শুক্রবার রাতে প্রতাপপুর থানার সীমানার অন্তর্গত মেন্দ্রা ক্যাম্প থেকে মারচুয়া গ্রামের দিকে অভিযান শুরু করেছিল। সেই সময় উরপাঞ্জুর গ্রামের বনাঞ্চলে শুরু হয় এনকাউন্টার। গুলির লড়াইয়ে এক মহিলা মাওবাদী গুরুতর জখম হয়েছে।

You might also like!