Breaking News

 

Country

2 years ago

Diya Kumari:মোদীজির নেতৃত্বে রাজস্থানের উন্নতি ও মূলস্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে : দিয়া কুমারী

Diya Kumari
Diya Kumari

 

জয়পুর, ১৩ ডিসেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে রাজস্থানের উন্নতি ও মূলস্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। জোর দিয়ে বললেন রাজস্থানের ভাবী উপ-মুখ্যমন্ত্রী দিয়া কুমারী। বুধবার জয়পুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, "কংগ্রেস যেভাবে রাজস্থানকে ৫ বছর ধরে ফাঁপা করেছে, সেটা আইনশৃঙ্খলা, নিরাপত্তা, অর্থব্যবস্থাই হোক। উন্নয়ন হয়নি, মিথ্যা বক্তব্য দেওয়া হয়েছে, মিথ্যা গ্যারান্টি দেওয়া হয়েছে। পরিস্থিতি সবারই জানা। রাজস্থানের এই পরিস্থিতির উন্নতি করতে এবং রাজ্যকে মূলস্রোতে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পুরো বিজেপি দল এবং সরকার কাজ করবে।"

দিয়া কুমারী আরও বলেছেন, মহিলাদের বিরুদ্ধে অপরাধ সবসময়ই একটি বড় সমস্যা। যেখানে এই ধরনের ঘটনা ঘটেছে সেখানে পৌঁছেছে বিজেপির দল। নির্যাতিতা ও তাদের পরিবারের ন্যায়বিচার পাওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হয়েছে। কিন্তু কংগ্রেস তখন গভীর ঘুমে। মহিলাদের নিরাপত্তাই হবে আমাদের অগ্রাধিকার।


You might also like!