Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Earthquake: প্রজাতন্ত্র দিবসের আগে ভূমিকম্পে কেঁপে উঠল দেশের রাজধানী দিল্লি-সহ উত্তর ভারতের একাংশ

Earthquake felt in Delhi
Earthquake felt in Delhi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রজাতন্ত্র দিবসের আগে ভূমিকম্পে কেঁপে উঠল দেশের রাজধানী দিল্লি-সহ উত্তর ভারতের একাংশ। ভূমিকম্পের জেরে বেশ কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়ায় রাজধানী দিল্লি এবং তার আশপাশের এলাকায়। আতঙ্কিত দিল্লিবাসীদের অনেকে বাড়ি, অফিস থেকে রাস্তায় বেরিয়ে আসেন। একই ছবি দেখা গিয়েছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ হরিয়ানা-সহ উত্তর ভারতের কিছু রাজ্যে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)-র একটি সূত্র জানাচ্ছে, মঙ্গলবার দুপুরের এই ভূমিকম্পের ছিল মাত্রা রিখটার স্কেলে প্রায় ৫.৮। সূত্রের খবর, ভূমিকম্পের রেশ ছিল প্রায় ২৫ সেকেন্ড। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপাল এবং চিন অধিকৃত তিব্বতের সীমান্তে। ফলে উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে। 

দিল্লির পাশাপাশি উত্তরপ্রদেশের নয়ডা, গাজিয়াবাদের ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…