Country

2 years ago

Jagdeep Dhankar:চিতোর সফরে নিজের শিক্ষকের বাড়ি গেলেন উপরাষ্ট্রপতি, নিলেন আশীর্বাদ

Jagdeep Dhankar
Jagdeep Dhankar

 

চিতোরগড়, ২২ আগস্ট  : মঙ্গলবার চিতোরগড়ে পৌঁছেছেন দেশের উপরাষ্ট্রপতি তথায় রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। এদিন সৈনিক স্কুলে তাঁকে গার্ড অব অনার দিয়ে স্বাগত জানানো হয়। চিতোরগড়ের শাস্ত্রীনগরে ধনখড় তাঁর শিক্ষকের বাড়িতে গিয়ে তাঁর থেকে আশীর্বাদ নেন। ধনখড় শাস্ত্রীনগরে অনেকটা সময় থাকেন, সবার সঙ্গে অন্তরঙ্গভাবে অনেক কথা বলেন। পরে তিনি সৈনিক স্কুলে যান, যেখানে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেন।

মঙ্গলবার সকাল ১০টা নাগাদ হেলিকপ্টারে করে চিতোরগড়ের সৈনিক স্কুলে হেলিপ্যাডে নামেন জগদীপ ধনখড়। সেখানে তাঁকে গার্ড অব অনার দিয়ে স্বাগত জানানো হয়। এরপর তিনি গাড়িতে করে সৈনিক স্কুলের শিক্ষক হরপাল সিং রথীর বাসভবনে পৌঁছন। তখন পুরো শাস্ত্রীনগরে কড়া নিরাপত্তা ছিল। রথী, ধনখড়কে সৈনিক স্কুলে রসায়ন পড়াতেন। দীর্ঘদিন পর শিক্ষকের সঙ্গে দেখা করে তাঁর পা ছুঁয়ে আশীর্বাদ নেন উপরাষ্ট্রপতি। এখানে তিনি প্রায় ২৫ মিনিট ছিলেন।

উপরাষ্ট্রপতির স্কুলের দিনগুলি সম্পর্কে শিক্ষক রথী বলেন, তিনি স্কুলের অন্যতম সেরা হকি এবং ফুটবল খেলোয়াড় ছিলেন। শিক্ষকমহাশয় আরও বলেন, আমার স্পষ্ট মনে আছে, জগদীপের পারফরম্যান্সের কারণেই সাঙ্গা হাউস ১৯৬৭ সালে সামগ্রিক চ্যাম্পিয়নশিপ জিতেছিল।

উপরাষ্ট্রপতির হওয়ার পর প্রথমবার সৈনিক স্কুল চিতোরগড়ে যান জগদীপ ধনখড়। ১৯৬২ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত তিনি এখানে শিক্ষা লাভ করেন। মঙ্গলবার সাড়ে ১২টা নাগাদ হেলিকপ্টার করে উদয়পুরের উদ্দেশে রওনা হন ধনখড়। উপরাষ্ট্রপতি উদয়পুরে নবম সিপিএ- ইন্ডিয়া অঞ্চল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।

You might also like!