Country

2 years ago

Udhampur: উধমপুরে ডাম্পার দুর্ঘটনায় মৃত্যু ৩ জনের, প্রাণে বাঁচলেন একজন

Dumper accident in Udhampur kills 3, one survives
Dumper accident in Udhampur kills 3, one survives

 

উধমপুর, ২৫ আগস্ট : জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল একটি ডাম্পার। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের, প্রাণে বেঁচে গিয়েছেন একজন। তবে, তিনিও গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে উধমপুর জেলার ডুডু এলাকায়। আহত ব্যক্তি দীর্ঘ সময় ডাম্পারের নীচে আটকে ছিলেন, তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উধমপুরের এসএসপি ডঃ বিনোদ কুমার বলেছেন, বৃহস্পতিবার সকালে একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। ডুডু বসন্তগড় এলাকার বাট্টু নাল্লাহতে ডাম্পারটি পড়ে যায়। তাতেই ৩ জনের মৃত্যু হয়েছে। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

You might also like!