Country

2 years ago

Kashi Vishwanath Temple: পোশাক বিধি জারি হতে চলেছে কাশী বিশ্বনাথ মন্দিরে

Kashi Vishwanath Temple (File Picture)
Kashi Vishwanath Temple (File Picture)

 

কাশী, ১ নভেম্বর:  পুরীর জগন্নাথ মন্দিরের পর পোশাক বিধি জারি হতে চলেছে কাশী বিশ্বনাথ মন্দিরে। মন্দিরের গর্ভগৃহে প্রবেশের সময় পুরুষদের পরতে হবে ধুতি-পাঞ্জাবি এবং মহিলাদের শাড়ি পরতে হবে, এমন সিদ্ধান্তই নেওয়া হতে পারে বলে মন্দির সূত্রে জানা যাচ্ছে।

পোশাক বিধি নিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরের চেয়ারম্যান নাগেন্দ্র পান্ডে জানান, ‘দেশের অন্যান্য মন্দিরগুলিতে কিভাবে পোশাক বিধি প্রয়োগ করা হয়েছে তা পর্যবেক্ষণ করে দেখা হবে। স্থানীয় মানুষ, ভক্তরা এবং সংবাদমাধ্যমের একাংশ কাশী বিশ্বনাথ মন্দিরে পোষাক বিধি থাকার প্রয়োজনীয়তার কথা বলেছেন। চলতি মাসেই মন্দির কর্তৃপক্ষ এই বিষয়ে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।প্রাথমিকভাবে মন্দিরের গর্ভগৃহে প্রবেশের সময় পুরুষদের ধুতি-পাঞ্জাবি পরতে হবে এবং মহিলাদের শাড়ি পরতে হবে।’

পাশাপাশি তিনি আরও জানান, ‘গ্রাম ও অন্যান্য প্রত্যন্ত এলাকা থেকে যারা আসছেন তাদের কোনও সমস্যা হবে না। কারণ তাদের পোশাকে শালীনতা থাকে। তবে মহানগর থেকে যারা আসেন পোশাক নিয়ে কিছুটা সমস্যা হতে পারে।সবকিছু মাথায় রেখেই আলোচনা করবে মন্দির কর্তৃপক্ষ।’

You might also like!