Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

2 years ago

MP Derek O'Brien :রাজ্যসভায় অনভিপ্রেত আচরণে শাস্তি পেলেন ডেরেক, অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড

MP Derek O'Brien
MP Derek O'Brien

 

নয়াদিল্লি, ৮ আগস্ট : সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় অনভিপ্রেত আচরণ ও সদনের কাজকর্মে বিঘ্ন ঘটানোর জন্য শাস্তি পেলেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও'ব্রায়েন। রাজ্যসভার অধিবেশনে বিশৃঙ্খল আচরণের অভিযোগে ডেরেককে অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করা হয়েছে। মঙ্গলবার রাজ্যসভায় হইহট্টগোল করতে দেখা যায় তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও'ব্রায়েনকে। ফলে সদনের কাজকর্ম ঠিকভাবে চালানো সম্ভব হচ্ছিল না।

কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এদিন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও'ব্রায়েনকে রাজ্যসভা থেকে সাসপেন্ডের জন্য একটি প্রস্তাব উত্থাপন করেন, পীযূষ বলেন, "সদস্যের কার্যক্রমে ক্রমাগত ব্যাঘাত ঘটানো, চেয়ারম্যানকে অমান্য করা এবং হাউসে ক্রমাগত গোলযোগ সৃষ্টি করার জন্য তাঁকে সাসপেন্ড করা হোক।" রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ও এদিন ডেরেক ও'ব্রায়েনের আচরণে ক্ষোভ প্রকাশ করেন। এরপর শাস্তি হিসেবে ডেরেককে অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করা হয়েছে।

তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও'ব্রায়েনকে রাজ্যসভা থেকে সাসপেন্ড করার বিষয়ে রাজ্যসভার সাংসদ মহেশ জেঠমালানি বলেছেন, "তিনি এই ধরনের কর্মকাণ্ডের জন্য আহ্বান জানিয়েছিলেন। আমি মনে করি তাঁকে ইতিমধ্যেই চারবার সতর্ক করা হয়েছিল, কিন্তু সে পিছপা হয়নি। সুতরাং, আমি মনে করি চেয়ারম্যানের অন্য কোনও উপায় ছিল না।"


You might also like!