Breaking News
 
Donald Trump: নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আখ্যা দিলেন ট্রাম্প, ইরান প্রসঙ্গেও প্রতিক্রিয়া Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি

 

Country

1 month ago

Delhi air quality ‘poor’: দিল্লির আবহাওয়া খারাপই, অনেক স্থানেই একিউআই ৩০০-র ঊর্ধ্বে

Delhi air quality ‘poor
Delhi air quality ‘poor

 

নয়াদিল্লি, ১ ডিসেম্বর : শীতের আমেজ বাড়ছে রাজধানী দিল্লিতে। এরইমধ্যে সোমবারও দিল্লির বাতাসের গুণগতমান থাকল খারাপ পর্যায়েই। অনেক স্থানেই বাতাসের গুণগতমানের সূচক (একিউআই) থাকল ৩০০-র ঊর্ধ্বেই। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া তথ্য অনুসারে, দিল্লি বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় এদিন সকালে বাতাসের গুণগতমানের সূচক ছিল ২৫১। আবার এইমস ও সংলগ্ন এলাকায় একিউআই ছিল ৩১২।

দিল্লির অধিকাংশ স্থানেই সোমবার সকালে একিউআই ছিল ৩০০-র ওপরে। যা রীতিমতো উদ্বেগের বিষয়। অক্ষরধাম মন্দির চত্বর এলাকায় একিউআই ছিল ৩২৭, ইন্ডিয়া গেট ও কর্তব্যপথে একিউআই ছিল ৩৬৭, আনন্দ বিহারে একিউআই ছিল ৩২৫। আবার দিল্লির আইটিও এলাকায় বাতাসের গুণগতমানের সূচক ছিল ৩২৫। সবমিলিয়ে সোমবারও দূষণ থেকে নিস্তার পেলেন না দিল্লির বাসিন্দারা।

You might also like!