Country

2 years ago

Priyanka Kakkar:দিল্লির বাতাসের গুণগতমান গত বছর সেরা ছিল : প্রিয়াঙ্কা কাক্কর

Priyanka Kakkar
Priyanka Kakkar

 

নয়াদিল্লি, ৯ অক্টোবর : রাজধানী দিল্লি বায়ুদূষণ পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন আম আদমি পার্টির মুখপাত্র প্রিয়াঙ্কা কাক্কর। পরিসংখ্যান তুলে ধরে প্রিয়াঙ্কা বলেছেন, দিল্লির বাতাসের গুণগতমান গত বছর সেরা ছিল। সোমবার এক সাংবাদিক সম্মেলনে প্রিয়াঙ্কা বলেছেন, "২০২২ সালে দিল্লিতে বাতাসের গুণমান আরও ৮ শতাংশ উন্নত হয়েছে। ২০২৩ সালে এই উন্নতি ৩১ শতাংশে পৌঁছেছে। একটি রিপোর্ট অনুসারে, গত ৮ বছরে, কোভিডের সময়কাল বাদে, দিল্লির বাতাসের গুণগতমান গত বছর সেরা ছিল।"

এএপি মুখপাত্র প্রিয়াঙ্কা কাক্কর আরও বলেছেন, "মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের রাজনৈতিক ইচ্ছা এবং দূষণের বিরুদ্ধে লড়াইয়ে দিল্লির জনগণের ধারাবাহিক প্রচেষ্টার ফলে, অর্থনৈতিক সমীক্ষা ২০২১-২২ রিপোর্ট, যা সম্প্রতি সংসদে পেশ করা হয়েছিল, তাতে বলা হয়েছে ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে পিএম ২.৫ ঘনত্ব (দিল্লিতে) ২২ শতাংশ হ্রাস পেয়েছে, যেখানে পিএম ১০ ঘনত্ব ২৭ শতাংশ হ্রাস পেয়েছে।"

You might also like!