Breaking News

 

Country

2 years ago

Air quality of Delhi: দিল্লির বাতাসের গুণগতমান খারাপই, ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমল রাজধানীতে

Delhi's air quality remains poor
Delhi's air quality remains poor

 

নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর: বায়ুদূষণের কবল থেকে মুক্তি পাচ্ছেই না রাজধানী দিল্লি। এখনও জাতীয় রাজধানীর বাতাসের গুণগতমান রয়েছে খুব খারাপ পর্যায়েই। বুধবার সকালেও দিল্লির বাতাসের গুণগতমান ছিল অস্বাস্থ্যকর পর্যায়েই। দিল্লির বিভিন্ন এলাকায় এদিন সকালে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স রেকর্ড করা হয়েছে ৩০০ থেকে ৪০০-র মধ্যেই।

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার সকাল আটটা নাগাদ দিল্লির মোতি বাগ এলাকায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স রেকর্ড করা হয়েছে ৩৬৮, পঞ্জাবি বাগ এলাকায় ৩৯৭, আনন্দ বিহার এলাকায় ৪১৫, অশোক বিহার এলাকায় ৪১২, দিল্লির নারেলায় বাতাসের গুণগতমান রেকর্ড করা হয়েছে ৩৩৯। দূষণের মধ্যেই কুয়াশার দাপটও বাড়ছে দিল্লিতে, দিল্লির ইন্ডিয়া গেট-সহ বিভিন্ন এলাকা এদিন সকালে কুয়াশার চাদরে ঢাকা ছিল। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যায় অনেকটাই।

You might also like!