Country

2 years ago

Air quality of delhi: দিল্লির বাতাসের গুণমান খারাপই, আগামী দিনে আরও দূষিত হওয়ার আশঙ্কা

Delhi's air quality is poor, likely to worsen in coming days
Delhi's air quality is poor, likely to worsen in coming days

 

নয়াদিল্লি, ৩০ অক্টোবর: রাজধানী দিল্লির বাতাসের গুণগতমান আরও খারাপ হয়ে উঠল। সোমবার সকাল আটটা নাগাদ সামগ্রিক বায়ুর গুণমান সূচক (এয়ার কোয়ালিটি ইন্ডেক্স) ৩২২-এ পৌঁছেছে, যা অতি মন্দ পর্যায়ের মধ্যে পড়ে। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, ৩১ অক্টোবর পর্যন্ত বাতাসের গুণগতমান সম্ভবত থাকবে "খুব মন্দ বিভাগে।

দিল্লির পাশাপাশি উত্তর প্রদেশের নয়ডার বাতাসের গুণগতমানও এদিন সকালে ছিল খারাপ, সেখানে সামগ্রিক বায়ুর গুণমান সূচক (এয়ার কোয়ালিটি ইন্ডেক্স) ৩২৪-এ পৌঁছয়। খারাপ আবহাওয়া বাণিজ্যনগরী মুম্বইয়েও। সেখানে সোমবার সকালে বাতাসের গুণগতমান ছিল ১২৮। দূষণের কারণে এই মুহূর্তে যথেষ্ট অস্বস্তি বোধ করছেন দিল্লি-সহ বিভিন্ন শহরের বাসিন্দারা।

You might also like!