Country

2 years ago

Cold wave grips: ঘন কুয়াশা ও ঠান্ডায় কাঁপছে দিল্লি; পারদ নামল ৫.৩ ডিগ্রিতে, প্রভাবিত রেল পরিষেবা

Delhi shivers in thick fog and cold
Delhi shivers in thick fog and cold

 

নয়াদিল্লি, ৮ জানুয়ারি: কনকনে ঠান্ডায় কাঁপছে রাজধানী দিল্লি, একইসঙ্গে ঘন কুয়াশার দাপটে বিপর্যস্ত জনজীবন। দিল্লিতে সোমবার তাপমাত্রার পারদ নেমে ৫.৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। ঘন কুয়াশা ও খারাপ আবহাওয়া কারণে সোমবার উত্তর ভারতে ২০টি ট্রেন বিলম্বে চলাচল করেছে। এই ট্রেনগুলির মধ্যে রয়েছে, পুরী-নতুন দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস, আজমের-কাটরা পূজা এক্সপ্রেস, অমৃতসর-মুম্বই এক্সপ্রেস প্রভৃতি।

শুধুমাত্র দিল্লি নয়, হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপছে গোটা উত্তর ভারত। হরিয়ানা, পঞ্জাব, উত্তর ও পূর্ব রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশে ঠান্ডা এতটাই বেশি যে সকালের দিকে আগুনের তাপ নিতে দেখা যাচ্ছে মানুষজনকে। সর্বত্রই এখন জমজমাট ঠান্ডা। ঠান্ডায় জমে যাচ্ছে মরুরাজ্য রাজস্থান।

You might also like!