নয়াদিল্লি, ২ নভেম্বর : বায়ুদূষণের জর্জরিত দিল্লিকে স্বস্তি দিতে যাবতীয় পদক্ষেপ নিচ্ছে দিল্লি। বৃহস্পতিবার জোর দিয়ে বললেন দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই। তিনি বলেছেন, বায়ু দূষণের উৎস কমাতে দিল্লি সরকার সব ধরনের উদ্যোগ নিচ্ছে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিবেশমন্ত্রী গোপাল রাই বলেছেন, "এই বছর দিল্লিতে ২০০ দিনের বেশি সময়ে ভাল বাতাসের গুণমান দেখা গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, আগামী ১৫ দিন খুবই গুরুত্বপূর্ণ।"
দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই আরও বলেছেন, "বায়ু দূষণের উৎস কমাতে সমস্ত উদ্যোগ নিচ্ছে দিল্লি সরকার। বায়ু দূষণের সমস্যা সমগ্র উত্তর ভারতে, এ জন্য এমনকি কেন্দ্রীয় সরকারও সক্রিয় হয়ে উঠেছে; সমস্ত রাজ্য এবং কেন্দ্রকে এই বিষয়ে একসঙ্গে কাজ করতে হবে।" প্রসঙ্গত, বিগত কয়েকদিনের মতো দিল্লিতেও বাতাসের গুণগতমান অত্যন্ত খারাপ ছিল। একই রকম অবস্থা ছিল দিল্লির লাগোয়া উত্তর প্রদেশের নয়ডাতেও।
