Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

One more civilian died in attack: শ্রীনগরে জঙ্গি হামলায় মৃত্যু বেড়ে দুই, প্রাণ হারালেন পঞ্জাবের আরও বাসিন্দা

Death toll rises to two in militant attack in Srinagar
Death toll rises to two in militant attack in Srinagar

 

শ্রীনগর, ৮ ফেব্রুয়ারি: শ্রীনগরে জঙ্গি হামলার নিহতের সংখ্যা বেড়ে হল দুই। বুধবার সন্ধ্যার জঙ্গি হামলায় গুরুতর জখম হয়েছিলেন পঞ্জাবের আরও এক বাসিন্দা, চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বুধবার সন্ধ্যায় শ্রীনগরের শাল কাদাল এলাকায় পঞ্জাবের বাসিন্দা দু''জনকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। ঘটনাস্থলেই প্রাণ হারান পঞ্জাবের অমৃতসরের বাসিন্দা অমৃত পাল (৩১)।

গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় পঞ্জাবের অপর এক বাসিন্দা রোহিত মাশি (২৭)-কে, তাঁকে ভর্তি করা হয় শ্রীনগরের একটি হাসপাতালে। বৃহস্পতিবার সকালে রোহিতের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোহিতের মৃত্যুর পর জঙ্গি হামলায় মৃতের সংখ্যা বেড়ে হল দুই।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…