Breaking News

 

Country

2 years ago

Child Death in Uttarpradesh: জেলা মহিলা হাসপাতালে নবজাতকের মৃত্যু, গাফিলতির অভিযোগ পরিবারের

Child Death in Uttarpradesh (File Picture)
Child Death in Uttarpradesh (File Picture)

 

মাহোবা, ৫ আগস্ট: জেলায় স্বাস্থ্য পরিষেবা খুবই শোচনীয়। জেলা হাসপাতাল, জেলা মহিলা হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের অবহেলার ঘটনা প্রতিনিয়ত প্রকাশ্যে আসছে। উত্তরপ্রদেশের মাহোবায় সদরের অধীনস্থ জেলা মহিলা হাসপাতালে এক মহিলার স্বাভাবিক প্রসবের পর শুক্রবার রাতে হঠাৎই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়, তারপর নবজাতকের মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসে। নবজাতকের পরিবারের সদস্যরা কর্তব্যরত চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ আনেন। স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের তরফ থেকে কোনওরকম ব্যবস্থা গ্রহণ না করায় পরিবার নবজাতকের দেহ নিতে অস্বীকার করে। সিএমএস তদন্ত শেষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেই বিষয়টি নিষ্পত্তি হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কবরই থানার অন্তর্গত বারবাই গ্রামের বাসিন্দা হেমাকে প্রসবের জন্য জেলা মহিলা হাসপাতালে আনা হয়েছিল। সেখানে মহিলা একটি সন্তানের জন্ম দেন। প্রসবের পর মা ও শিশু দুজনেই সুস্থ ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন। রাতে হঠাৎ করেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরিবারের পক্ষ থেকে হাসপাতালের কর্মীদের জানানো হলেও উপস্থিত স্বাস্থ্যকর্মীরা শিশুটির দিকে কোনোরকম নজর দেয়না। সকালে ডাক্তার দেখানোর পরামর্শ দেন, এতে নিষ্পাপ শিশুটির অবস্থা আরও খারাপ হয় এবং নবজাতকের মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, হাসপাতালের নার্স ও কয়েকজন স্বাস্থ্যকর্মীও তাদের কাছে টাকা চায়, পরিবারের সদস্যরা তাদের সেটা না দেওয়ায় নবজাতকের সঙ্গে অবহেলা করা হয়। কর্মীদের টাকা দিলে হয়তো বেঁচে যেত নবজাতকের জীবন। মৃত নবজাতকের পরিবারের লোকজন হাসপাতালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

You might also like!