
নাগপুর, ১৭ মার্চ : পুনরায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র সরকার্যবাহ পদে নির্বাচিত হলেন দত্তাত্রেয় হোসাবালে। রবিবার অখিল ভারতীয় প্রতিনিধি সভার বৈঠকের অন্তিম দিনে আরএসএস-এর সরকার্যবাহ পদে পুনঃনির্বাচিত হয়েছেন দত্তাত্রেয় হোসাবালে, দায়িত্বে থাকবেন ২০২৭ পর্যন্ত।
গত ১৫ মার্চ থেকে মহারাষ্ট্রের নাগপুরে শুরু হয়েছে আরএসএস-এর অখিল ভারতীয় প্রতিনিধি সভার বৈঠক। রবিবার বৈঠকের অন্তিম দিনে আরএসএস-এর সরকার্যবাহ পদে পুনঃনির্বাচিত হয়েছেন দত্তাত্রেয় হোসাবালে। ২০২১ সাল থেকে সরকার্যবাহ পদের দায়িত্ব পালন করছেন দত্তাত্রেয় হোসাবালে। আরও ৩ বছরের জন্য অর্থাৎ ২০২৭ সাল পর্যন্ত আরএসএস-এর সরকার্যবাহ পদে অধিষ্ঠিত থাকবেন দত্তাত্রেয় হোসাবালে।
