Country

2 years ago

D Raja slammed BJP : বিজেপি ক্ষমতায় আসার পর থেকে সংসদ ক্রমশ অনাবশ্যক হয়ে উঠছে : ডি রাজা

D Raja (File Picture)
D Raja (File Picture)

 

মুম্বই, ১ সেপ্টেম্বর : সংসদের বিশেষ অধিবেশন ডাকা নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন সিপিআই-এর সাধারণ সম্পাদক ডি রাজা। তিনি বলেছেন, বিজেপি ক্ষমতায় আসার পর থেকে সংসদ ক্রমশ অনাবশ্যক হয়ে উঠছে। শুক্রবার সকালে মুম্বইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডি রাজা বলেছেন, "নানা ধরনের জল্পনা-কল্পনা রয়েছে। সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করেছে সরকার। বিষয়গুলো কি? এজেন্ডা কি হতে চলেছে? কেউ জানে না, কিন্তু জল্পনা আছে। কিন্তু আমরা সেই জল্পনা-কল্পনার মুখোমুখি হব। কারণ যখন থেকে বিজেপি ক্ষমতায় এসেছে, সংসদ ক্রমশ অনাবশ্যক হয়ে উঠছে... একটা বিষয় খুবই স্পষ্ট, বিজেপি এবং প্রধানমন্ত্রী মোদী মরিয়া এবং তাঁরা নির্বাচনের মুখোমুখি হতে আত্মবিশ্বাসী নন। ইন্ডিয়া জোট দেখার পর তাঁরা ভয় পেয়েছে।"

জাতীয় রাজনীতিতে কান পাতলে শোনা যাচ্ছে, 'এক দেশ এক নির্বাচন'-এর সম্ভাবনা খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এ প্রসঙ্গে সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা বলেছেন, "রাজনৈতিক দল ও সংসদের সঙ্গে আলোচনা ছাড়া সরকার কীভাবে একতরফা সিদ্ধান্ত নিতে পারে?" এদিন বিজেপিকে আক্রমণ করেছেন সিপিআই নেতা বিনয় বিশ্বমও। তিনি দাবি করে বলেছেন, “মানুষ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তন নিশ্চিত। ইন্ডিয়া জোট সেই পরিবর্তনের হাতিয়ার।"


You might also like!