Breaking News
 
Abhishek Banerjee : এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার? শান্তিনিকেতন সংক্রান্ত নোটিসে রাজনৈতিক তোলপাড় Sujan Chakraborty on Abhishek Banerjee :‘পিসির বাড়িতে আশ্রয়’ মন্তব্যে তীব্র বিতর্ক, ফলতা নির্বাচন নিয়ে অভিষেককে তোপ সুজনের Manirul Islam : ‘এমন মুখ্যমন্ত্রী আগে থাকলে…’ শুভেন্দুকে ধন্যবাদ জানিয়ে তৃণমূল ছাড়ার ব্যাখ্যা প্রাক্তন বিধায়কের Jahangir Khan :ফলতায় বড় রাজনৈতিক মোড়! ভোটের লড়াই ছাড়লেন জাহাঙ্গির, তোপ বিরোধীদের Chicken neck : জাতীয় নিরাপত্তায় বড় পদক্ষেপ, চিকেনস নেকের গুরুত্বপূর্ণ জমি কেন্দ্রকে দিল রাজ্য সরকার Amit Shah : ‘মাওবাদীদের অস্তিত্ব শেষের পথে’, বস্তারে দাঁড়িয়ে বড় দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের

 

Country

2 years ago

Curfew lifted in Nuh:৩ ঘন্টার জন্য কারফিউ উঠল নূহ-তে, শুনশান রাস্তায় সবজি ও ওষুধ কিনতে বেরোলেন মানুষজন

Curfew lifted for 3 hours in Nuh, people came out to buy vegetables and medicine on Shunshan street
Curfew lifted for 3 hours in Nuh, people came out to buy vegetables and medicine on Shunshan street

 

নূহ, ৬ আগস্ট : শান্তি এখনও সেভাবে ফেরেনি হরিয়ানার নূহ-তে। জেলাজুড়ে এখনও ভীতি রয়েছে মানুষের মধ্যে, লাগাতার কারফিউর জেরে নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারছিলেন সাধারণ মানুষ। তাই রবিবার ৩ ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছে নূহ-তে। সকাল ৯টা থেকে দুপুর বারোটা পর্যন্ত ৩ ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হয়। এই সময়ে বাড়ির বাইরে বেরিয়ে আসতে দেখা যায় মানুষজনকে। নূহ সবজি মান্ডিতে স্বল্প হলেও মানুষের ভিড় দেখা গিয়েছে, সবজি ও ওষুধ কিনে পুনরায় বাড়িতেই ফিরে যান মানুষজন।

নুহ-তে সাম্প্রতিক হিংসার ঘটনার প্রেক্ষিতে এমনিতেই বন্ধ করা হয়েছিল ইন্টারনেট পরিষেবা। এবার সেই ইন্টারনেট পরিষেবা বন্ধের সময়কাল বাড়ানো হয়েছে। নতুন জারি করা নির্দেশিকাতে এবার ৮ আগত পর্ষন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি শোভাযাত্রাকে ঘিরে অশান্ত হয়ে উঠেছিল হরিয়ানার নূহ, হিংসার আগুন ছড়িয়ে পড়ে অন্যত্র।

এদিকে, রবিবার নূহ জেলায় একটি হোটেল তথা রেস্তোরাঁ ভেঙে গুঁড়িয়ে দেয় প্রশাসন। জেলা প্রশাসন জানিয়েছে, এই হোটেলটি অবৈধভাবে নির্মিত হয়েছিল এবং সাম্প্রতিক হিংসার সময় গুন্ডারা এখান থেকেই পাথর ছুড়েছিল। জেলা শহর পরিকল্পনাবিদ ভিনেশ কুমার বলেছেন, "বিল্ডিংটি সম্পূর্ণ অননুমোদিত ছিল এবং এটি সরকার এবং বিভাগ দ্বারা নোটিশ দেওয়া হয়েছিল। আজ এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটি একটি হোটেল-কাম-রেস্তোরাঁ এবং সম্পূর্ণ অননুমোদিত। গুণ্ডারা এখন থেকে পাথর ছুঁড়েছিল, তাই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।"


You might also like!