Country

2 years ago

Assembly Election Result 2023 : কড়া নিরাপত্তায় শুরু চার রাজ্যে বিধানসভার ভোট গণনা

Assembly Election Result 2023
Assembly Election Result 2023

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ টানটান উত্তেজনা। শুরু চার রাজ্যে বিধানসভা ভোটের গণনা। রাজনৈতিক মহলের দাবি, মধ্যপ্রদেশ, ছত্তীশগড়, রাজস্থান ও তেলঙ্গনার ফলই ঠিক করে দেবে আগামী বছরের লোকসভা ভোটের অভিমুখ। তাই সকাল থেকে এই চার রাজ্যের দিকে তাকিয়ে বিজেপি ও কংগ্রেস। এমনকী, এই চার রাজ্যের ফলের দিকে তাকিয়ে ইন্ডিয়া জোটের সঙ্গীরাও। বেলা যত বাড়বে, ছুটির রবিবারে আরও উত্তেজনা তৈরি হবে।

রাজনৈতিক মহলের মতে, মোটামুটি এই চার রাজ্যের বিধানসভার ফল দেখেই স্থির হতে পারে আগামী বছর লোকসভা ভোটের দিনক্ষণ। প্রায় প্রতিটি বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে, কাঁটে কী টক্কর হতে চলেছে। বিশেষ করে, ছত্তীশগড় এবং তেলঙ্গনায় বুথ ফেরত সমীক্ষায় কংগ্রেসের এগিয়ে থাকার ইঙ্গিত পাওয়া গিয়েছে। আবার রাজস্থানে বিজেপিকে এগিয়ে রেখেছে বুথ ফেরত সমীক্ষা। তবে, মধ্যপ্রদেশ এবার ত্রিশঙ্কু বলেই দাবি করা হচ্ছে।

প্রতিটি গণনা কেন্দ্রে নিরাপত্তা দ্বিগুণ করা হয়েছে। টানটান উত্তেজনা সব শিবিরেই। রাজনৈতিক মহলের মতে, আগামী লোকসভা ভোটের আগে চার বড় রাজ্যের ভোটের ফল তৈরি করে দিতে পারে কেন্দ্রীয় রাজনীতির নতুন অভিমুখ। রাহুল গান্ধীর ভারত জড়ো নাকি নরেন্দ্র মোদীর উন্নয়ন প্রতিশ্রুতি, কোনটা ক্লিক করবে, তা স্পষ্ট হয়ে যাবে এদিনের ফলে।

You might also like!