Country

2 years ago

Narendra Modi :কংগ্রেস দুর্নীতিগ্রস্ত, তাঁদের শাসনে উন্নতি করতে ব্যর্থ হয়েছে ভারত : প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি  : কংগ্রেসকে দুর্নীতিগ্রস্ত বলে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, "কংগ্রেস দুর্নীতিগ্রস্ত; কংগ্রেস ভবিষ্যতের কথা ভাবতে পারে না; ভারত কংগ্রেসের অধীনে উন্নতি করতে ব্যর্থ হয়েছে।"

শুক্রবার বিকশিত ভারত, বিকশিত রাজস্থান অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন, কংগ্রেস যে গতিতে বিদ্যুতের চ্যালেঞ্জ নিয়ে কাজ করছিল, তাতে বিদ্যুৎ সমস্যার সমাধান হতে কয়েক দশক লেগে যেত। সরকারে আসার পর আমরা দেশকে বিদ্যুতের চ্যালেঞ্জ থেকে বের করার দিকে মনোযোগ দিয়েছি।

প্রধানমন্ত্রী আরও বলেছেন, "কংগ্রেসের একটাই এজেন্ডা, মোদীর বিরোধিতা, চরম মোদী বিরোধিতা। তাঁরা মোদীর বিরুদ্ধে এমন কিছু ছড়ায়, যা সমাজকে বিভক্ত করে। একটি দল যখন স্বজনপ্রীতি ও পরিবারতান্ত্রিক রাজনীতির দুষ্ট চক্রে আটকে যায়, তখন তার ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। এখন সবাই কংগ্রেস ছেড়ে যাচ্ছে, সেখানে শুধু একটি পরিবারই দেখা যাচ্ছে।"

You might also like!