Country

2 years ago

Madhya Pradesh Assembly Polls:গণনার আগে মধ্যপ্রদেশে ব্যালটের সিল ভাঙার অভিযোগ কংগ্রেসের, অস্বীকার রিটার্নিং অফিসারের

Madhya Pradesh Assembly Polls
Madhya Pradesh Assembly Polls

 

ভোপাল, ৩ ডিসেম্বর : রবিবার সকাল থেকে শুরু হয়ে গিয়েছে গণনা। এই মুহূর্তে মধ্যপ্রদেশে বিজেপি এগিয়ে ১৬২ আসনে, কংগ্রেস এগিয়ে মাত্র ৬৫ আসনে। কিন্তু তার আগেই মধ্যপ্রদেশে পোস্টাল ব্যালটে কারচুপির অভিযোগে সরব হল কংগ্রেস। উজ্জয়নে কংগ্রেস নেতাদের অভিযোগ, শনিবারই একটি ব্যালট বাক্সের পেপার সিল ভাঙা হয়েছে। যদিও রিটার্নিং অফিসার এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন।

রাজ্যের তারানা বিধানসভা কেন্দ্রের বিধায়ক মহেশ পার্মারের অভিযোগ, তিনি কয়েকজন দলীয় কর্মীর সঙ্গে স্ট্রংরুমে গিয়েছিলেন। সেখানেই তিনি দেখতে পেয়েছেন, একটি বাক্সের সিল ভেঙে অন্য সিল লাগানো হয়েছে। সেই সিলটি তখনও ভেজা ছিল বলেই দাবি ওই কংগ্রেস নেতার। কিন্তু কালেক্টর কুমার পুরুষোত্তম, যিনি জেলার রিটার্নিং অফিসারও, তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। পুরুষোত্তম জানাচ্ছেন, নির্বাচনের কমিশনের নির্দেশ মেনে বাক্সগুলি জেলাশাসকের দফতর থেকে গণনাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। এবং তা করা হয়েছে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি ও প্রার্থীদের উপস্থিতিতেই। পুরো প্রক্রিয়াই ভিডিওয় তোলা হয়েছে বলেও দাবি তাঁর।

উল্লেখ্য, রবিবার মধ্যপ্রদেশ-সহ চার রাজ্যের ভোটগণনা চলছে। মিজোরামে গণনা হবে কাল। এখনও পর্যন্ত যা ট্রেন্ড তাতে কংগ্রেসের থেকে দ্বিগুণ বেশি আসনে এগিয়ে বিজেপি। সব মিলিয়ে একমাত্র তেলেঙ্গানা ছা়ড়া বাকি তিন রাজ্যেই অত্যন্ত ভালো অবস্থায় রয়েছে বিজেপি।

You might also like!