Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

2 years ago

Rahul Gandhi : প্রধানমন্ত্রীকে উপর্যুপরি আক্রমণ রাহুলের, বললেন তিনি মণিপুরকে ভারতের অংশ মনে করেন না

Rahul Gandhi (File pIcture)
Rahul Gandhi (File pIcture)

 

নয়াদিল্লি, ৯ আগস্ট : লোকসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি উপর্যুপরি আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বুধবার লোকসভায় রাহুল গান্ধী বলেছেন, "মণিপুরকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অশান্ত মণিপুরে তিনি একবারের জন্যও যাননি। অথচ তিনি দেশের অন্যত্র গিয়েছেন। সফর করেছেন। কেন মণিপুরে যাননি? কেন তাঁর মণিপুর যাওয়ার সময় হয়নি? তার কারণ উনি মণিপুরকে ভারতের অংশ বলে মনে করেন না।’’

তাঁর সাংসদ পদ ফেরানোর জন্য লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে ধন্যবাদ জানান রাহুল গান্ধী। এরপর অনাস্থা বিতর্কে বক্তৃতা শুরু করেন তিনি। উর্দু কবি রুমির কথা উদ্ধৃত করে রাহুল গান্ধী বলেন, ‘‘রুমি বলেছিলেন, মন থেকে বলা কথাই মনে পৌঁছয়। আমিও আজ মাথা দিয়ে কথা বলব না, যা বলব মন থেকে বলব।’’ তবে একই সঙ্গে শাসক দলের উদ্দেশে বললেন, ‘‘চিন্তা নেই, আজ আদানি নিয়ে কথা বলব না। আজ আমি একটু অন্য বিষয়ে কথা বলব।’’ এরপর রাহুল যোগ করেছেন, ‘‘ভারত জোড়ো যাত্রা খুব বেশি ভেবে চিন্তে শুরু করিনি। ভেবেছিলাম যে দেশের জন্য আমি সব করতে পারি, ভেবেছিলাম আমি রোজ শারীরিক কসরত করি, যোগব্যায়াম করি। হাঁটা আর এমন কী ব্যাপার! কিন্তু সেই অহঙ্কার দু’দিনে ভেঙে গেল। রোজ সকালে ঘুম থেকে উঠতাম হাঁটুর ব্যথা নিয়ে। ভাবতাম আজ হাঁটতে পারব তো! ’’

রাহুল বলেছেন, "তারা ভারতকে মণিপুরে হত্যা করেছে। শুধু মণিপুর নয় তারা ভারতকে হত্যা করেছে। তাদের রাজনীতি মণিপুরকে হত্যা করেনি, মণিপুরে ভারতকে হত্যা করেছে। তারা মণিপুরে ভারতকে হত্যা করেছে।”

You might also like!