Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

2 years ago

K C Venugopal slammed Bjp: বিজেপি সম্পূর্ণরূপে স্বাধীনতা আন্দোলনের বিরুদ্ধে : কে সি বেণুগোপাল

KC Benugopal  (File Picture)
KC Benugopal (File Picture)

 

নয়াদিল্লি, ৯ আগস্ট : বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল। বুধবার সংসদ চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল বলেছেন, বিজেপি সম্পূর্ণরূপে স্বাধীনতা আন্দোলনের বিরুদ্ধে।

ভারত ছাড়ো আন্দোলনের স্মরণে বুধবার সকালে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দুর্নীতি, তোষণকে ভারত ছাড়ার আহ্বান জানান। বিজেপি সাংসদরা সংসদে চত্বরে ধর্ণা দেন।

এরইপ্রেক্ষিত কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল বলেছেন, "বিজেপি এবং ভারত ছাড়োর মধ্যে সম্পর্ক কী? তাদের লোকেরা স্বাধীনতা সংগ্রামে অংশ নেয়নি। বিজেপি সম্পূর্ণভাবে স্বাধীনতা আন্দোলনের বিরুদ্ধে। ভারত ছাড়ো দিবসে তারা যা কিছু বলছে তার মানে কী? এটি একটি ঐতিহাসিক দিন...আমরা প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতিতে সংসদে আলোচনার জন্য বলছি। প্রধানমন্ত্রী এমনকি সংসদে আসছেন না...তিনি মণিপুরের কথা বলছেন না। ভারত ছাড়ো আন্দোলন আমাদের এই সরকারের কথা মনে করিয়ে দেয়।"

You might also like!