Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

2 years ago

Narendra Modi : সম্মিলিত প্রচেষ্টা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে উল্লেখযোগ্যভাবে সহায়তা করতে পারে : প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ১২ আগস্ট : সম্মিলিত প্রচেষ্টা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে উল্লেখযোগ্যভাবে সহায়তা করতে পারে। দুর্নীতি রোধে কলকাতায় আয়োজিত জি-২০-র গুরুত্বপূর্ণ বৈঠকে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে ভার্চুয়ালি এই বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন, "আমরা বর্ধিত আন্তর্জাতিক সহযোগিতা এবং দুর্নীতির মূল কারণকে মোকাবিলা করে এমন দৃঢ় পদক্ষেপের বাস্তবায়নের মাধ্যমে একটি পার্থক্য আনতে পারি। দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াইয়ে অডিট প্রতিষ্ঠানগুলির ভূমিকার প্রতিও আমাদের যথাযথ গুরুত্ব দিতে হবে।"

প্রধানমন্ত্রীর কথায়, "সর্বোপরি, আমাদের প্রশাসনিক ও আইনি ব্যবস্থাকে শক্তিশালী করার পাশাপাশি, আমাদের অবশ্যই আমাদের মূল্য-ব্যবস্থায় নীতি-নৈতিকতা ও সততার সংস্কৃতি গড়ে তুলতে হবে। শুধুমাত্র তা করেই একটি ন্যায় ও সুস্থায়ী সমাজের ভিত্তি স্থাপন করা যেতে পারে।" প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, "বিদেশী সম্পদ পুনরুদ্ধার ত্বরান্বিত করতে, অ-প্রত্যয় ভিত্তিক বাজেয়াপ্তকরণ ব্যবহার করে একটি উদাহরণ স্থাপন করতে পারে জি-২০। এটি যথাযথ বিচারিক প্রক্রিয়ার পর অপরাধীদের দ্রুত প্রত্যাবর্তন এবং প্রত্যর্পণ নিশ্চিত করবে। এটি দুর্নীতির বিরুদ্ধে আমাদের যৌথ লড়াই সম্পর্কে একটি শক্তিশালী সংকেতও পাঠাবে।"

You might also like!