Country

2 years ago

Yogi Adityanath:প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমবতী নন্দন বহুগুণাকে মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন মুখ্যমন্ত্রী যোগীর

Yogi Adityanath
Yogi Adityanath

 

লখনউ, ১৭ মার্চ  : উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমবতী নন্দন বহুগুনাকে তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। রবিবার যোজনা ভবনে হেমবতী নন্দন বহুগুণার মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান যোগী আদিত্যনাথ। এদিন এই শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ক্যাবিনেট মন্ত্রী স্বাধীনদেব সিং, মেয়র সুষমা খার্কওয়াল, প্রয়াগরাজ সাংসদ ড. রিতা বহুগুনা যোশী, মুখ্য সচিব দুর্গা শঙ্কর মিশ্র প্রমুখ।

সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে যোগী লিখেছেন, প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত ড. হেমবতী নন্দন বহুগুণার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওঁনার স্মৃতিতে কোটি কোটি প্রণাম জানাচ্ছি।

You might also like!