Breaking News
 
WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু Union Education Minister Dharmendra Pradhan : নিট কেলেঙ্কারিতে বড় স্বীকারোক্তি, ‘শিক্ষা মাফিয়া’দের দৌরাত্ম্যের কথা মানলেন শিক্ষামন্ত্রী Suvendu Adhikari: ‘মন্ত্রীদের চিঠি লিখলে জবাব পাবেন, আমরা পেতাম না’, পুরনো সরকারের বিরুদ্ধে বিধানসভায় তোপ শুভেন্দুর Rathin Bose : রথীন্দ্র বোস হলেন স্পিকার, স্বচ্ছতার বার্তা দিয়ে বিধানসভা লাইভের ঘোষণা মুখ্যমন্ত্রীর

 

Country

2 years ago

Uttar Pradesh Chief Minister Yogi Adityanath:নৈমিষারণ্যকে ৫৫০ কোটি টাকারও বেশি প্রকল্পের উপহার মুখ্যমন্ত্রী যোগীর

Uttar Pradesh Chief Minister Yogi Adityanath
Uttar Pradesh Chief Minister Yogi Adityanath

 

সীতাপুর, ১ অক্টোবর  : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৫৫০ কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। রবিবার উত্তরপ্রদেশের সীতাপুর জেলায় মুখ্যমন্ত্রী এই ভিত্তিপ্রস্তরটি স্থাপনের কর্মসূচিটি গ্রহণ করেন। পবিত্র বনভূমি নৈমিষারণ্যের উন্নয়নেও যোগী সরকার ৫৫০ কোটি টাকা ব্যয় করেছেন। বিরোধীদের প্রতি ক্ষোভ প্রকাশ করে যোগী বলেন,এখানে উন্নয়ন আগেও হতে পারত, কিন্তু বিরোধী দলের সরকারের আমলে এই জেলাটিকে অবহেলা করা হয়েছে। রবিবার জেলায় পরিচ্ছন্নতা সচেতনতা কর্মসূচির সূচনা উপলক্ষে এক জনসভায় ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একথা বলেন।

মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, নৈমিষারণ্যের ভূমিতে একটা সময় মহর্ষি দধীচী অসুর বিনাশের জন্য তাঁর অস্থি দান করেছিলেন। এটা শুধু ভারতেই সম্ভব। এটি বেদব্যাসের দেশ। কিন্তু এই এলাকার উন্নয়ন যেভাবে হওয়া উচিত ছিল সেভাবে হয়নি। গত ছয় বছর ধরে আমাদের সরকার ও জনপ্রতিনিধিরা উন্নয়নের কাজ শুরু করেছে। আজ এই উপলক্ষে ৫৫০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল। আজ এই তীর্থস্থান পরিষ্কারের ফলে সুন্দর হয়ে উঠেছে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, গান্ধী জয়ন্তী উপলক্ষে রবিবার প্রধানমন্ত্রী মোদীর অনুপ্রেরণায় দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের সঙ্গে মানুষকে যুক্ত করা হচ্ছে। আগে ময়লার কারণে অনেক রোগ হতো। ডেঙ্গু, চিকুনগুনিয়া বা ম্যালেরিয়া যাই হোক না কেন, প্রধানমন্ত্রী মোদী পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর জোর দেওয়ার পর থেকে রোগগুলি দূর করা সম্ভব হচ্ছে।

You might also like!