Country

2 years ago

Chief Minister Vishnu Deo Sai : ছত্তিশগড় মন্ত্রিসভার শীঘ্রই সম্প্রসারণ হবে : মুখ্যমন্ত্রী সাই

Chief Minister Vishnu Deo Sai
Chief Minister Vishnu Deo Sai

 

রায়পুর, ১৮ ডিসেম্বর  : ছত্তিশগড় মন্ত্রিসভার শীঘ্রই সম্প্রসারণ করা হবে, সোমবার এমনটাই জানালেন ছত্তিশগড়ের নতুন মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। তিনি সোমবার জানান, ছত্তিশগড় রাজ্য মন্ত্রিসভা শীঘ্রই সম্প্রসারিত হবে। তিনি আরও জানিয়েছেন, এই নতুন মন্ত্রিসভায় পুরানো এবং নতুন উভয় মুখই থাকবে। নয়াদিল্লি থেকে ফেরার পর রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন। সাই ১৩ ডিসেম্বর ছত্তিশগড় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন।।

সাই জানান, “গতকাল সন্ধ্যায় আমি দিল্লি গিয়েছিলাম। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করেছি এবং কিছু আলোচনা করেছি। রাজ্য মন্ত্রিসভা খুব শীঘ্রই সম্প্রসারিত হবে”। সাই বলেন, মন্ত্রিসভায় নতুন ও পুরোনো উভয় মুখই থাকবে। মুখ্যমন্ত্রী এবং দুজন উপ মুখ্যমন্ত্রী ছাড়াও মন্ত্রিসভায় আরও দশ সদস্য অন্তর্ভুক্ত হতে পারে।

You might also like!