Country

2 years ago

Chhattisgarh: ছত্তিশগড় : ২৮টি আসনে এগিয়ে বিজেপি, ২৫টি আসনে এগিয়ে কংগ্রেস

Chhattisgarh: BJP leading in 28 seats, Congress leading in 25 seats
Chhattisgarh: BJP leading in 28 seats, Congress leading in 25 seats

 

রায়পুর, ৩ ডিসেম্বর  : ছত্তিশগড় বিধানসভার নির্বাচনে বিজেপি ২৮টি আসনে এগিয়ে রয়েছে এবং ক্ষমতাসীন কংগ্রেস ২৫টি আসনে এগিয়ে রয়েছে। রবিবার নির্বাচন কমিশন ভোটের ফলাফল সংক্রান্ত এই তথ্যই জানিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে পাওয়া শেষ তথ্য অনুযায়ী জানা গিয়েছে, হামার রাজ পার্টি এবং ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) একটি করে আসনে এগিয়ে রয়েছে।

রবিবার সকাল ৮টায় ছত্তিশগড়ের ৯০ সদস্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়। নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, ছত্তিশগড় রাজ্যের ৩৩টি জেলার গণনা কেন্দ্রগুলিতে গণনা হচ্ছে। গণনা কেন্দ্রগুলিতে নিরাপত্তা কর্মীরা কঠোর নজরদারি বজায় রেখেছে।


You might also like!