Country

3 years ago

CBI release Lalu's passport: লালুর পাসপোর্ট ছেড়ে দেওয়ার নির্দেশ দিল সিবিআই আদালত

RJD supremo  Lalu Prasad Yadav (File Picture)
RJD supremo Lalu Prasad Yadav (File Picture)

 

রাঁচি, ২০ মে  : আরজেডি সুপ্রিমো তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব তাঁর পাসপোর্টটি ছেড়ে দেওয়ার জন্য সিবিআই আদালতে আবেদন করেছিলেন। এবিষয়ে বিশেষ সিবিআই আদালতে মামলার শুনানি হয়। এর পর লালুর পাসপোর্ট ছেড়ে দেওয়ার নির্দেশ দেন আদালত।

আইনজীবীর মাধ্যমে আদালতে আবেদন করেছিলেন লালু। আইনজীবী অনন্ত কুমার ভিজ শনিবার বলেছেন, পাসপোর্টটি নবায়নের জন্য আদালতে ছেড়ে দেওয়ার অনুরোধ করা হয়েছিল। আদালত তা গ্রহণ করেছে। পাশাপাশি পাসপোর্ট ছাড়ার নির্দেশ দেন। উল্লেখ্য, লালু পশুখাদ্য কেলেঙ্কারির বিভিন্ন মামলায় দোষী সাব্যস্ত। তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। বর্তমানে তিনি জামিনে রয়েছেন। জামিনের শর্ত অনুযায়ী তাঁর পাসপোর্ট আদালতে জমা দিতে হবে। আদালতের অনুমতি নিয়েই তিনি পাসপোর্ট নিতে ও ব্যবহার করতে পারবেন।

You might also like!