Breaking News
 
Kolkata Police Commissioner Ajay Kumar Nanda :কেন্দ্রীয় বাহিনী না কি রাজ্য পুলিশ—ভোটের ময়দানে শেষ কথা কে? খোলসা করলেন নতুন সিপি Mamata Banerjee: ‘বাংলার অস্মিতা রক্ষার লড়াই’, প্রার্থী ঘোষণার আগে বিজেপিকে জিরো গোল দেওয়ার হুঁশিয়ারি মমতার TMC Candidate List: বিজেপির ১৪৪-এর জবাবে মমতার ২৯১! হাই-ভোল্টেজ লড়াইয়ের আগে প্রার্থী তালিকায় বড় সারপ্রাইজ তৃণমূলের Darjeeling: বিজেপিকে রুখতে পাহাড়ে ‘মোর্চা’র হাত ধরল ঘাসফুল! বিধানসভা ভোটের আগে পাহাড়ের রাজনীতিতে নতুন মোড় West Bengal Assembly Election:শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে ‘ওয়ান টু ওয়ান’ নজরদারি! বাংলার প্রতিটি আসনে আলাদা চোখ রাখছে নির্বাচন ভবন Assembly Election 2026: বিধানসভা নির্বাচনের আগে পুলিশ প্রশাসনে বড় রদবদল,কমিশনের পদক্ষেপে রাজ্য প্রশাসনে চাঞ্চল্য

 

Country

1 year ago

Taslima Nasrin:“...অথচ ভারত বিদ্বেষ বাংলাদেশিদের শ্বাস প্রশ্বাসে”, কটাক্ষ তসলিমার

Taslima Nasrin
Taslima Nasrin

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভারত থেকে নানা সুবিধা নেবে বাংলাদেশ। “অথচ ভারত বিদ্বেষ বাংলাদেশিদের শ্বাস প্রশ্বাসে”। কটাক্ষ করলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।

 তসলিমা সামাজিক মাধ্যমে লিখেছেন, “প্রশিক্ষণের জন্য ভারত যাচ্ছেন বাংলাদেশের অধস্তন আদালতের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তা। ভারতের ভোপালে অবস্থিত ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি এবং স্টেট জুডিসিয়াল একাডেমিতে প্রশিক্ষণের জন্য তাদের অনুমতি দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের পরামর্শের পরিপ্রেক্ষিতে এ অনুমতি দিয়েছে আইন মন্ত্রণালয়।

এই হলো খবর। ভারত থেকে চাল ডাল তেল নুন পেঁয়াজ রসুন না এলে বাংলাদেশে দুর্ভিক্ষ লেগে যাবে। ভারতের চিকিৎসা না পেলে হাজারো লোক মরে যাবে। অথচ ভারত বিদ্বেষ বাংলাদেশিদের শ্বাস প্রশ্বাসে। বিচার কী করে করতে হয় তা শিখে আসুক ভারত থেকে। জিহাদি জঙ্গিদের কী করে বিচার করতে হয়, তা শিখে আসুক। শিক্ষাটা দেশে ফিরে কাজে লাগাক।”এই পোস্ট প্রকাশ হওয়ার পর থেকেই প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। সেগুলোয় মূলত সমর্থন করা হয়েছে তসলিমার মন্তব্যকেই।

You might also like!