Country

2 years ago

Lok Sabha Election :লোকসভা ভোটে বিএসপি একাই লড়বে : মায়াবতী; খারিজ করলেন রাজনীতি ছাড়ার গুঞ্জনও

Mayawati
Mayawati

 

লখনউ, ১৫ জানুয়ারি : আসন্ন লোকসভা নির্বাচনে বহুজন সমাজ পার্টি (বিএসপি) একাই লড়বে। জন্মদিনে জানিয়ে দিলেন দলের প্রধান মায়াবতী। একইসঙ্গে রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার জল্পনা-গুঞ্জন ও খারিজ করে দিয়েছেন মায়াবতী। সোমবার এক সাংবাদিক সম্মেলনে মায়াবতী বলেছেন, "আমি স্পষ্ট করতে চাই, আমাদের দল (বিএসপি) আসন্ন লোকসভা নির্বাচনে একাই লড়বে। অনগ্রসর সম্প্রদায়, দলিত, উপজাতি এবং মুসলমানদের সমর্থন নিয়ে আমরা ২০০৭ সালে উত্তর প্রদেশে পূর্ণ সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করেছি। আর তাই আমরা একাই লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা কোনও জোটে যোগ দেব না।"

রাজনীতি ছাড়ার গুঞ্জন খারিজ করে মায়াবতী বলেছেন, "গত মাসে আমি আকাশ আনন্দকে নিজের রাজনৈতিক উত্তরসূরি হিসাবে ঘোষণা করেছি, এরপর থেকে মিডিয়াতে অনুমান করা হচ্ছিল যে আমি শীঘ্রই রাজনীতি থেকে অবসর নিতে পারি। যাইহোক, আমি স্পষ্ট করতে চাই, এমনটা নয় এবং আমি দলকে শক্তিশালী করার জন্য কাজ চালিয়ে যাব।"


You might also like!