
পুঞ্চ, : পুঞ্চ জেলার নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন বালাকোট সেক্টরের ফরোয়ার্ড ভরনিতে কর্মরত অবস্থায় এক বিএসএফ জওয়ান নিখোঁজ রয়েছেন। শুক্রবার থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
বিএসএফের এক কর্মকর্তারা শনিবার জানিয়েছেন, বিহারের বাসিন্দা অমিত পাসওয়ান নামে এক বিএসএফ জওয়ানকে শুক্রবার সকাল থেকে পাওয়া যাচ্ছে না। বিএসএফ সূত্রে আরও জানা গিয়েছে, সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও এখনও পর্যন্ত তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি।বালাকোট পুলিশ পোস্টে নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়েছে। নিখোঁজ জওয়ানকে খুঁজে বের করতে ব্যাপক তৎপরতা চলছে বলে জানান ওই কর্মকর্তা।
