
কোচি, ২৯ অক্টোবর : অনুষ্ঠান চলাকালীন বিস্ফোরণে কাঁপল কেরলের কোচির এর্নাকুলামের একটি কনভেনশন সেন্টার। রবিবার সকালে কালামাসেরি এলাকায় একটি কনভেনশন সেন্টারে বিস্ফোরণ হয়। এই ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ২০-র বেশি মানুষ। কনভেনশন সেন্টারে এদিন সকালে অনুষ্ঠান চলছিল।
সেই সময়ই বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। কী কারণে বিস্ফোরণ এখনও জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনটি বিস্ফোরণ ঘটেছে। জখমদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই বিস্ফোরণে সন্ত্রাসের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
