Country

2 years ago

BJP's parliamentary party meeting :৩ রাজ্যে জয়ের পর সংসদীয় দলের বৈঠক বিজেপির, করতালি দিয়ে মোদীকে স্বাগত দলীয় সাংসদদের

BJP parliamentary party meeting
BJP parliamentary party meeting

 

নয়াদিল্লি, ৭ ডিসেম্বর : রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়-এই ৩ রাজ্যের বিধানসভা নির্বাচনে জয়ের পর বৃহস্পতিবার সকালে বৈঠকে বসল বিজেপির সংসদীয় দল। অমিত শাহ, পীযূষ গোয়েল, প্রহ্লাদ জোশী, অশ্বিনী বৈষ্ণব প্রমুখ কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদরা সংসদীয় দলের বৈঠকে যোগ দেন। ৩ রাজ্যের ভোটে বিজেপির জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিবাদন জানানো হয়।

সংসদীয় দলের বৈঠকে যোগ দেওয়ার শুরুতে করতালি দিয়ে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানান দলীয় সাংসদরা। "মোদীজি কা স্বাগত হ্যায়" স্লোগান দিয়ে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানান দলীয় সাংসদরা। ওঠে ভারত মাতা কি জয় ধ্বনিও। উত্তরীয় ও মালা পরিয়ে প্রধানমন্ত্রী মোদীকে অভিবাদন জানান বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা।


You might also like!