
নয়াদিল্লি, ১০ নভেম্বর : ভারতীয় জনতা পার্টি শুক্রবার তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের প্রার্থীদের পঞ্চম তালিকা প্রকাশ করেছে। এদের মধ্যে আলমপুরের মহিলা মীরাম্মাকে নিয়ে মোট ১৪ জন প্রার্থীর নাম রয়েছে । এখনও পর্যন্ত, বিজেপি তেলেঙ্গানা রাজ্যের ১১৯টি আসনের জন্য ১১৪ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে।
বিজেপির পঞ্চম তালিকায় বেল্লামপল্লি থেকে কয়লা ইমাজি, পেদ্দাপল্লি থেকে দুগয়ালা প্রদীপ, সাঙ্গারেড্ডি থেকে দেশপান্ডে রাজেশ্বর রাও, মেদচাল থেকে ইয়েনিগু সুদর্শন রেড্ডি, মালকাজগিরি থেকে রামচন্দ্র রাও, সেরিলিংগাম্পাল্লি থেকে রবি কুমার যাদব, রাহুল চন্দ্র নামপল্লী থেকে গণেশ চন্দ্র, নাম্পালি থেকে রাহুল চন্দ্র , নার্সামপেট মধিরা থেকে পুল্লা রাও এবং মধ্যরা থেকে পেরুমপল্লী বিজয়া রাজুকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার কংগ্রেস তাদের সব প্রার্থীর নামওঘোষণা করেছে। তেলেঙ্গানা রাজ্যের ১১৯ টি বিধানসভা আসনের ভোট ৩০ নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে । এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ৩ ডিসেম্বর।
